ধর্ষণ, চুরি ও হত্যা চেষ্টার মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে

ধর্ষণ, চুরি ও হত্যা চেষ্টার মামলায় শরীফুল ইসলাম নামের একজনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। শরীফুল ইসলাম ঢাকার ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য।

সোমবার (২০ ফেব্রয়ারি) তাকে আদালতে তোলা বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, শরিফের বিরুদ্ধে মারধর, হত্যা, ধর্ষণ চেষ্টা ও চুরিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এই মামলায় তাকে জুন মাসের ২২ তারিখ পর্যন্ত হাজতবাসের নির্দেশ দেন আদালত।

এছাড়াও ধামরাই থানায় তার নামে আরও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এর আগে, গত নভেম্বরে শরীফুলের বিরুদ্ধে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় দখল ও বালু দিয়ে ভরাটের অভিযোগ ওঠে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীফ ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে মারধর শুরু করে। একপর্যায়ে ওই নারীর তলপেটে লাথি দেয়। ভুক্তভোগী ওই নারী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং পেটে থাকা বাচ্চাটি মারা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থনার এসআই বিপুল হোসেন বলেন, ভুক্তভোগী মহিলার করা মামলায় আদালত শরীফুল ইসলামকে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email