মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আসাদুল ওরফে লম্বু আসাদুলকে হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামি সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার ও মুন্নাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। অন্য দুই আসামিরা হলেন আরিফ ও বকুল।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে প্রাথমিকভাবে তিনি চারজনের নাম জানাতে পারেননি।

এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের বেরিবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত হত্যাকাণ্ডের শিকার হন আসাদুল ওরফে লম্বু আসাদুল।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email