মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই শ্রমিক দল নেতা গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া সোহেল রানা নামে সেই শ্রমিক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাতবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।

সোহেল রানা (৩৫) মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী।

পুলিশ জানায়, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে রানার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রানার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তবে তার সঙ্গে কোনো মাদক পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email