টঙ্গীতে যুবদল নেতার স্ত্রী মাদকসহ গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনটুনিকে (৩৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। এসময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার রাতে টঙ্গীর কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত টুনটুনি গাসিক ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ৪৬নং ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেকের স্ত্রী।
পুলিশ জানায়, শীর্ষ মাদক কারবারি টুনটুনি কেরানিরটেক এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার হেফাজত থেকে ২৫০গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, টুনটুনিকে শনিবার রাতে ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email