সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তার ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যা এবং স্ত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি ও গালিগালাজের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হুমকির বিষয়টি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহমেদ। এ সময় হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শাপলা আহমেদ। একই সঙ্গে তিনি হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিও জানান। এছাড়াও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেন শাপলা আহমেদ। সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন করে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। তিনি আরও অভিযোগ করেন, একই ফোন কলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ড একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানির শামিল বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় একটি কল রেকর্ড ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুক পোস্ট করেন। এটি কেন্দ্র করে ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। মা শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন। এর আগে গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয়। এ সময় সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার মা সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, ভাই জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তার ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যা এবং স্ত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি ও গালিগালাজের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হুমকির বিষয়টি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহমেদ। এ সময় হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শাপলা আহমেদ। একই সঙ্গে তিনি হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিও জানান। এছাড়াও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেন শাপলা আহমেদ।
সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন করে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু।
তিনি আরও অভিযোগ করেন, একই ফোন কলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ড একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানির শামিল বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় একটি কল রেকর্ড ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুক পোস্ট করেন। এটি কেন্দ্র করে ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন।
মা শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয়।
এ সময় সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার মা সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, ভাই জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
