যুবদল নেতা কাউসারকে ‘সন্ত্রাসী’ বললেন বিএনপি নেতারাই, শাস্তির দাবি

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসারের নেতৃত্বে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে হামলা, গেট ভাঙচুর, মালামাল আটকে রাখা ও শিক্ষক-কর্মচারীদের হেনস্তার অভিযোগে ফুঁসে উঠেছেন শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী এবং স্থানীয় বিএনপি নেতারাও। .....

একজন পুরুষ ৪ টা বিয়ে করতে পারবে, এই অধিকার কি আমরা বোনরা কাউকে দিয়েছি?’- বিএনপি প্রার্থী সানজিদা তুলি

বর্তমান সময়ে বিএনপির নেতা-নেত্রীদের বক্তব্য লক্ষ্য করলে দেখা দেখা যায় তারা ফ্যাসিস্ট আওয়ামীদের ন্যায় ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি তারই ধারাবাহিকতায় বিএনপির ঢাকা-১৪ আসনের প্রাথী সানজিদা ইসলাম তুলি সূরা নিসার .....

সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় যুবদল নেতা আটক

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন যুবক বেলাল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় মো. সুমন নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। .....

যুবদল নেতার হামলায় আহত ৩ পুলিশ

ফেনীর পরশুরামে একটি মামলার অভিযোগ তদন্ত করতে গিয়ে যুবদল নেতা রাজিব মজুমদারের হামলার শিকার হয়েছেন এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার .....

পটুয়াখালীতে কৃষকের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় খাস জমিতে তরমুজ চাষ করাকে কেন্দ্র করে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এসময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া .....

আ. লীগ নেতাদের মামলা প্রত্যাহারে বাদীর ওপর চাপ: বিতর্কে বিএনপি প্রার্থী মমিনুল হক

আওয়ামী লীগ নেতাদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রকাশ্যে বাদীদের ওপর চাপ সৃষ্টি এবং মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর-৫ আসনের এমপি প্রার্থী মমিনুল হক। এরপর আরও .....

কলেজে ভাঙচুরের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে এক যুবক অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণের ঘটনার পর পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে .....

আশ্রয়ণে ঘর বরাদ্দের নামে চাঁদাবাজি

কৈতুরী খাতুন (৫৫) ও চান্দ আলী (৬২) দম্পতি চাতাল শ্রমিক। তারা কাজ করেন ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুরের একটি চাতালে। অসুস্থতার কারণে কাজের ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছেন কৈতুরী। এখানে-ওখানে .....

বিচারকের বাসায় হামলা, ছুরিকাঘাতে ছেলে নিহত: হামলাকারী বিএনপি নেতার ছেলে

রাজশাহীতে এক বিচারকের বাসায় দুর্বৃত্তের হামলায় বিচারকের ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ ঘটনায় জড়িত লিমন মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটক .....

জকসু ছাত্রলীগে দ্বিতীয় সারির নেত্রী থেকে ছাত্রদলের প্রথম সারিতে নেলী

২০২৪ সালের ৫ আগস্টের আগেও ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নেত্রী। ছাত্রলীগ নেতার প্রেমিকা হওয়ায় ভর্তি হওয়ার পরপরই অবৈধভাবেই ওঠেন হলে। এরপর বনে যান ছাত্রীহলের ছাত্রলীগ নেত্রীদের ডানহাত। তবে আওয়ামী .....

জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়াতে ‘আওয়ামী লীগের ভাইদের’ আহ্বান হারুনের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়াতে ‘আওয়ামী লীগের ভাইদের’ প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশীদ। একই সাথে জামায়াতে ইসলামী ভোটের জন্য হিন্দু .....

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা!

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগবিরোধী যুবদলের মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনা চলছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্টেশন .....

আসামি ছাড়াতে থানায় যুবদল নেতা, ওসিকে দেখে নেয়ার হুমকি!

গ্রেফতার ‘আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের’ ছাড়িয়ে নিতে থানায় উপস্থিত হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার যুবদল সভাপতি মো. নাজমুল হুদা মিঠু ও রানীশংকৈল উপজেলা বিএনপি ও যুবদল নেতারা। কিন্তু ব্যর্থ হয়ে থানার ভারপ্রাপ্ত .....

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেবেন বিএনপি প্রার্থী আব্দুল আজিজ, সমালোচনার ঝড়

নাটোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সম্প্রতি এক জনসভায় তিনি বলেন, “আমি যদি এমপি হতে পারি, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী নিরাপত্তার চাদরে থাকবে .....

গাজীপুরে বিএনপি নেতার ‘চাঁদাবাজির’ ভিডিও ভাইরালের পর বাড়িছাড়া কর্মী

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অভিযোগ উঠেছে, তিনি চাঁদার টাকা লেনদেন করেছিলেন। গোপনে ধারণ করা ওই ভিডিও ছড়িয়ে পড়ার .....