Newspaper: আমার দেশ

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং লিডার ও যুবদলের নামধারী কর্মী আকিবুর রহমান .....

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নরসিংদীর মনোহরদী উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা .....

সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) .....

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাইসির খানকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পাশাপাশি ওই ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের .....

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগের নির্ধারিত মানদণ্ড উপেক্ষা করে অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট প্রার্থীদের .....

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মিঠু আলী (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় .....

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

নামাজে ইমামতি করার সময় কৌশলে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান .....

সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগে রাজধানীর মুগদা থানার যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে .....

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃষিজমির মাটি কেটে বিক্রি, গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে একজনকে কারাদণ্ড ও বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে কনেশ্বর ইউনিয়নের .....

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক .....

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেলেন সাব্বির আহমেদ সাদান নামের এক ছাত্রদল নেতা। শুক্রবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোনাকান্দা গ্রামে এ .....

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিএনপি নেতা আবু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী .....

কেডিএ চেয়ারম্যান হলেন মহানগর বিএনপি সভাপতি মনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নতুন চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম (মনা)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত .....

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার .....

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানার নওদাপাড়া এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মামুন। সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে তার বাড়ির তালা .....