Newspaper: জাগো নিউজ

অন্যের মৎস্য খামারের মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রভাব খাটিয়ে এক ব্যক্তির মৎস্য খামার (ফিশারি) থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে খামারের মালিককে .....

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন কৃষক দলের কার্যালয়সহ অন্তত ৮টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় .....

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জ সদরে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে তার নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর .....

যশোরে দলীয় কোন্দলে ৫ জনকে কুপিয়ে জখম

যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জিরেনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চারটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। .....

জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। মঙ্গলবার .....

যশোরে পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ায় যুবদলের দুই নেতা বহিষ্কার

যশোর সদর উপজেলার শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনায় যুবদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম .....

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের .....

মাংস সমিতিতে ভ্যানচালকের টাকা আত্মসাত বিএনপির দুই কর্মীর, পরে ফেরত

নওগাঁর বদলগাছীতে মাংসের সমিতিতে জমানো এক ভ্যানচালকের পাঁচ হাজার টাকা আত্মসাতের পর পুলিশের মধ্যস্থতায় ফেরত দিয়েছেন বিএনপির দুই কর্মী। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে থানায় অভিযোগ করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) .....

জামায়াতের নারী কর্মীদের ইফতারে বিএনপির বাধা, সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ সদরে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিল ও তালিমে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ .....

বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শীতলক্ষ্যা নদী ঘেঁষা বালুর ঘাটের লোড-আনলোডের ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার .....

বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে চাল বিতরণ বন্ধ, খালি হাতে ফিরলেন দুস্থরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভাগবাঁটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় ভিজিএফের চাল বিতরণ স্থগিত করা হয়েছে। এর ফলে দিনভর ইউনিয়ন পরিষদ চত্বরে অপেক্ষা করেও খালি হাতে বাড়ি .....

গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

গাজীপুরের নেসলে ফুড কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১১ মার্চ) কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন (৫১) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও .....

জয়পুরহাটে সংস্কারের আড়ালে মাটি বিক্রি, ছাত্রদল নেতাকে জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামের এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) সকাল .....

যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, ক্ষোভ নেতাকর্মীদের

কিশোরগঞ্জে যুবদলের এক নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৩৭ সেকেন্ডের .....

দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে মেডিসিন ক্লাবের কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত .....