Newspaper: প্রথম আলো

বিএনপির বৈঠকে বাগ্‌বিতণ্ডা, পরে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত .....

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান

তিন ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নেন। তাঁরা বলছেন, .....

চট্টগ্রামে নির্বাচন নিয়ে ছাত্রদল নেতার ‘বিতর্কিত’ বক্তব্য, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের সাবেক এক নেতার দেওয়া বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০০১ সালে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় বিএনপিকে জেতাতে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের ওপর হামলা করেছিলেন বলে .....

ছুরিকাঘাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীকে হত্যা, অভিযোগ বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বিএনপির .....

টাকা চাওয়ায় গাড়িচাপা দিয়ে হত্যা, বিএনপি নেতা ও চালক আটক

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়া শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। .....

বগুড়ায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের .....

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি জোটের প্রার্থীকে শোকজ

সিলেট-৫ (জকিগঞ্জ, কানাইঘাট) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা .....

আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ, ফেনীতে বিএনপি নেতাকে জরিমানা

ফেনীর সোনাগাজীতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি এলাকায় কম্বল বিতরণকে কেন্দ্র .....

আড়াইহাজারে ছাত্রদল নেতার পৈতৃক বাড়ি থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা ছাত্রদল নেতার পৈতৃক বাড়ি থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন স্থান থেকে দেশি .....

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে ৫ আওয়ামী লীগ নেতা বিএনপিতে

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতা। আজ সোমবার .....

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ‘কমব্যাট পিস্তল’সহ বিএনপি নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে কমব্যাট পিস্তলসহ বিএনপির এক নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিএনপির ওই নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক .....

বিএনপির কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে মার খেয়ে কারাগারে গেলেন যুবদল কর্মী

রাজশাহীর পবায় রাস্তার কাজের জন্য যুবদলের এক কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়েছেন—এমন অভিযোগে পিটুনির শিকার হন বিএনপির এক কর্মী। এ ঘটনায় যুবদল কর্মী থানায় চাঁদাবাজির অভিযোগ করতে যান। উল্টো মারধর .....

যুবদল কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়ে পিটুনি খেলেন বিএনপির কর্মী

রাজশাহীর পবা উপজেলায় রাস্তার কাজের জন্য যুবদল কর্মীর কাছে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন বিএনপির এক কর্মী। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পিটুনির .....

রাজশাহীতে ১৮টি কম্বল নিয়ে মারামারি করে বিএনপির ১৩ জন আহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৮টি কম্বল নিয়ে মারামারিতে বিএনপির অন্তত ১৩ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধোপাপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। .....

বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে গফরগাঁওয়ে সড়ক ও রেলপথের বিভিন্ন স্থানে আগুন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ প্রার্থিতা নিশ্চিত করা হয়। এরপরই .....