গতকাল (২১ এপ্রিল) চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। ওই ব্যক্তির পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

একটি দাবিতে বলা হচ্ছে, ভিডিওতে দেখা যাওয়া যুবক ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
এই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন: এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই নিহত চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের সঙ্গে আন্দোলনরত অবস্থায় দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি প্রচার করে দাবি করা হয়, ছবির ওই যুবকই গতকালের সংঘর্ষে গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়া ব্যক্তি।
এই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, এক্স, থ্রেডস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোড়ালিতে গুরুতর আহত ব্যক্তি ছাত্রদলের নন, তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া, গোড়ালিতে জখম হওয়া ব্যক্তি এবং শহীদ ওয়াসিম আকরামের পাশে থাকা ব্যক্তি এক নন। গোড়ালিতে গুরুতর আহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম এবং শহীদ ওয়াসিমের পাশের ব্যক্তি মোহাম্মদ সায়েদ হোসেন। আশরাফুল ইসলাম ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, আর সায়েদ হোসেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
হওয়া যুবকের পরিচয় জানতে অনুসন্ধানে টাইমস অব বাংলাদেশ পত্রিকার ওয়েবসাইটে গতকাল (২১ এপ্রিল) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে আহত যুবকের পরিচয় হিসেবে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলামের নাম উল্লেখ করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল রিউমর স্ক্যানারকে জানান, ভিডিওতে দেখা ব্যক্তি আশরাফুল ইসলাম। তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের পাহাড়তলী থানার ১২ নম্বর উত্তর ওয়ার্ডের সভাপতি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ হাসপাতালে ভর্তি আহত আশরাফুল ইসলামের একটি ভিডিওবার্তা রিউমর স্ক্যানারের সঙ্গে শেয়ার করেন। ওই বার্তায় আশরাফুল অভিযোগ করেন, ছাত্রশিবিরের মিছিল চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে একা পেয়ে স্টাম্প দিয়ে মাথায় এবং রামদা-সদৃশ অস্ত্র দিয়ে পায়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে শহীদ ওয়াসিমের পাশে থাকা ব্যক্তির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, তার নাম মোহাম্মদ সায়েদ হোসেন। গত ২১ এপ্রিল দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি নিজের পরিচয় নিশ্চিত করে জানান, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ওয়াসিমের সঙ্গে তার আলোচিত ছবিটি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবিও হিসেবে ব্যবহার করছেন, যা ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর আপলোড করা হয়েছে।
এছাড়া, ‘Safrash Nury’ নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট থেকে জানা যায়, গতকালের ঘটনায় ওয়াসিমের পাশে থাকা সায়েদও আহত হয়েছেন।

সুতরাং, গোড়ালিতে গুরুতর আহত ব্যক্তি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি শহীদ ওয়াসিমের পাশে থাকা যুবক বলে প্রচারিত দাবিগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Times of Bangladesh: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে ক্লাস-পরীক্ষা স্থগিত
- Md Sayed Hossain: Facebook Post
