স্ত্রীর মামলায় কারাগারে বিএনপি নেতা

আসামি নিয়ামত হোসেন পারভেজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় নিয়ামত হোসেন পারভেজ নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাকে উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

নিয়ামত হোসেন আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, যৌতুক দাবি করায় নিয়ামত হোসেন পারভেজের বিরুদ্ধে তার স্ত্রী রোকসনা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু বলেন, ‌‘ঘটনাটি আমাদের কাছে বেদনাদায়ক। এসব কারণে দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ক্ষুণ্ন হয়। দল ক্ষতিগ্রস্ত হয়। আমরা উপজেলা বিএনপি বসে এ বিষয়ে আমাদের কী করণীয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email