কোনাবাড়ী বিএনপি নেতার কান্ড: হাটের অনুমতি পেয়েছে জরুন, হাট বসিয়েছেন বাঘিয়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছর গাজীপুর সিটি কর্পোরেশন ১৫টি অস্থায়ী ও ১টি স্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছে। এর মধ্যে কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি ও ১১নং ওর্য়াড বিএনপির সভাপতি আউয়াল সরকারের জরুন এলাকায় একটি হাটের ইজারা পেয়েছেন।

তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের জরুন ডেল্টা গার্মেন্টস সংলগ্ন পশুর হাট বসার কথা থাকলেও প্রভাব খাটিয়ে নিজ এলাকায় বাঘিয়া স্কুল সংলগ্ন এলাকায় কুরবানীর পশুর হাট বসিয়েছেন আওয়াল সরকার। ইতিমধ্যে হাটের কাজ সম্পূর্ণ হয়েছে এবং গরু আসতে শুরু করেছে।

সিটি কর্পোরেশন বলছে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নির্ধারিত স্থান বাদে অন্যত্র হাট বসানো সম্পূর্ণ অবৈধ। আইন ভেঙ্গে জরুন বা বাঘিয়া যেখানেই পশুরহাট বসানো হোক না কেন, তা স্থানীয় প্রশাসনের অনুমোদিত না হলে তা উচ্ছেদ যোগ্য। বাঘিয়া নামক স্থানে কোন পশুর হাটের অনুমোদন বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা ও জরুন ডেল্টা গার্মেন্টস সংলগ্ন পশুর হাটের ইজারাদার মোঃ আউয়াল সরকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাট কিভাবে করছি আপনারা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসককে জিজ্ঞেস করেন। এ সময় তিনি দাপটের সঙ্গে বলেন, এই হাট কি আজকে নতুন করতাছি নাকিএর আগেও তো করছি।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, নির্ধারিত স্থান বাদে অন্যত্র হাট বসানোর কোন সুযোগ নেই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, জন ভোগান্তি সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে ভালো হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email