ডিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্দেশ্যে ছাত্রদল নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে আমরা টিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু।

রবিবার জেলার রামগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এমন মন্তব্য করেন ছাত্রদল নেতা জহির রায়হান বাবু। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে তিনি আরো বলেন, আপনারা কোরবানি দেওয়ার পর দড়িটা যত্ন করে রেখে দেবেন। আমরা শুনেছি নাসীরুদ্দীন পাটোয়ারী রামগঞ্জে আসবেন। আসলে আমরা তাকে টিম নিক্ষেপ করব না গরু কোরবানির পর অবশিষ্ট দড়ি দিয়ে তাকে আমরা বেঁধে ফেলব। কোনো ছাড় দেওয়া হবে না।

মাত্র ট্রেলার শুরু হয়েছে সামনে পূর্ণাঙ্গ ছবি আসবে মন্তব্য করে তিনি বলেন, শুধু নাসীরুদ্দীন পাটোয়ারী না যারা বিভিন্ন সময় যুবদল ও বিএনপিকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করবে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা শান্তিতে আছি যদি কেউ এতো বেশি ঘাঁটায় তাহলে ট্রেলারের পরিবর্তে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি চলে আসবে। যারা সুন্দর আচরণ করে তাদের সঙ্গে সভ্যতার আচরণ করবেন।

তিনি আরো বলেন, যারা সুন্দর রাজনীতি করবে তাদের প্রতি কোনো বাধা নেই কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে ছাত্রদল বসে থাকবে না।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email