‘শেখ হাসিনা মাথাপিছু দেড়শো কোটি টাকার ঋণ রেখে গেছে’- ইকবাল হাসান টুকুর এই দাবিটি সত্য নয়!

৫ শে মে সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,” আজকে হিসাব করতে বসেছিলাম, বাংলাদেশের ২০ কোটি মানুষের ওপর হাসিনা মাথাপিছু দেড়শ কোটি টাকার ঋণ করে গেছে।প্রত্যেক মানুষের মাথায় দেড়শ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গেছে।” দেখুন এখানে, ভিডিও

ফ্যাক্ট-চেক:

ফ্যাক-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে ইকবাল হাসান মাহমুদ টুকুর এই দাবিটি সত্য নয়। ২০২৪ সালের আগস্টে দেশের মোট মাথাপিছু ঋণ ছিল ১ লাখ ৬ হাজার ৯৯৯ টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা যায় বাংলাদেশের ঋণ রয়েছে ১৮ লাখ কোটি টাকার বেশি। বিবিএসের জনশুমারি ও গৃহগণনার সর্বশেষ তথ্য বলছে, দেশের মোট জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজারে। সেই হিসেবে স্থিতি ঋণের সঙ্গে দেশের মোট জনসংখ্যা ভাগ দিলে মাথাপিছু ঋণ দাঁড়ায় ১ লাখ ৬ হাজার ৯৯৯ টাকা। দেখুন এখানেএখানে, এখানে

প্রসঙ্গত, অন্তর্বর্তী আমলে ঋণ বেড়ে বর্তমানে দেশের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ ২৬ হাজার টাকা

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email