মহেশপুরে বাঁওড়ের গাছ কাটলেন বিএনপি নেতা

মহেশপুরের ফতেপুর বাঁওড়ের জমির মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলীর বিরুদ্ধে।

শুক্রবার বাঁওড়ের বেড়েরমাঠ অংশের লাখ টাকা মূল্যের তিনটি মেহগনি গাছ কাটেন তিনি।

জানা যায়, ফতেপুর বাঁওড়ের বেড়েরমাঠ অংশে ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫০টি মেহগনি গাছ রয়েছে। এসব গাছের বয়স ৩০ বছরেরও বেশি। বাঁওড়ের পার্শ্ববর্তী জমির মালিক শওকত আলী শুক্রবার সকালে লোকজন নিয়ে ওই গাছ কাটা শুরু করেন। এ সময় খবর পেয়ে ইউএনও গাছ কাটা বন্ধ করেন।

বেড়েরমাঠ গ্রামের নুর আলী বলেন, এর আগেও ৪-৫ বার ওই গাছগুলো কাটার চেষ্টা করেছিলেন শওকত। গাছগুলো বাঁওড়ের সরকারি জমিতে। শওকতের জমির সীমানা গাছগুলো থেকে আরও ১৫-২০ হাত পরে।

অভিযুক্ত শওকত আলী বলেন, গাছগুলো আমি নিজে জমি কিনে লাগিয়েছি। আমি তিনটা গাছ কাটার পরে ইউএনও সাহেব এসে কাটা বন্ধ করে দিয়েছেন।

ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, শওকত আলী গাছগুলো নিজেদের দাবি করছেন। বাঁওড়ের সীমান্ত নির্ধারণের পর বিষয়টি সমাধান হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email