চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী আহত হয়েছেন। পরে তিনি পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে। এক পর্যায়ে তারা সেখানে অবস্থানরত অন্য সাংবাদিকদের প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং প্রকাশ্যে সাংবাদিক আবেদ আমিরীকে টেনে হিচড়ে বের করে মারধর করে হত্যার চেষ্টা চালায়। এ সময় সাংবাদিক আবেদুজ্জমান আমেরীকে বেধড়ক মারধর গুরুতর আহত হন
আবেদুজ্জমান আমেরী বলেন, “আমরা প্রতিদিনের মতো পটিয়া প্রেস ক্লাবে বসেছিলাম। হঠাৎ এস এম রেজা রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রেস ক্লাবে প্রবেশ করে। তারা অন্য সাংবাদিকদের জোরপূর্বক প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং আমাকে টেনে হিচড়ে ক্লাব থেকে বের করে হত্যার চেষ্টা চালায়। এ সময় পটিয়া থানা ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোন ব্যবস্থা নয়নি।” তার নেতৃত্বে পটিয়া শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু লুটের কারণে সরকারের ১৩৩ কোটি টাকা বাধঁ ঝুকিতে থাকায় দৈনিক যুগান্তরে গত ৬ মার্চ শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধংসযগ্ঘ শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয়। সে সময় পটিয়া আসনের এমপির নির্দেশে বালু লুট বন্ধ হলে ক্ষুব্দ হয়ে উঠে রিপন। সে সময় থেকে রিপন সাংবাদিক আবেদ আমাকে প্রাণনাশের পরিকল্পনা করে। বিষয়টি স্থানীয় এমপি ও পটিয়া থানার ওসিকে আগেই অবগত করা হয়েছিল।
এদিকে পটিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, “পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।” ঘটনার পর পটিয়ার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্দে ব্যবস্থা নিব।
