জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আলোচনা সভা

আলোচনা সভায় কর্মকর্তা-কর্মচারীরা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি, ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয় আজ বুধবার দুপুর ১২টায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতারাও সমাবেশে যোগ দেন। এই সমাবেশে ব্যাংকের সবাইকে উপস্থিত থাকতে বলা হয়।

অফিস সময়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় অনেকে এর সমালোচনা করছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email