আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে বিএনপির এমপির মতবিনিময়

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার নামে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পদধারী লোকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

১৩ জুন (শনিবার) রাত ৯টার সময় লালমাই উপজেলা হলরুমে সাংবাদিক পরিচয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে মতবিনিময় করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান লালমাই উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন জয়, ৯নং বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা কামাল রুবেল, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবাদ কবিরাজ।

জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলেও জয়নাল আবেদীন বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে বাগমারা বাজারে মিছিল করেছেন। তাছাড়া ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ও জামায়াতের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্বে দেন উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন জয়। এই সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলেও ৫ আগস্টের পর সেই জয়নাল আবেদীন জয় খোলস পাল্টে সাংবাদিক পরিচয়ে মিশে যান বিএনপির সাথে। দল ভারী করতে জয়নাল আওয়ামীলীগ, যুবলীগের পদধারীদেরও নিজের সাথে রাখেন। থানার সামনে কথিত সাংবাদিক হিসেবে জয়নাল আবেদীনকে অফিস উপহার দিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবাদ কবিরাজও হয়ে যান জয়নালের সহযোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, আমাদের এমপি মোবাশ্বের সাহেব আজকে সাংবাদিক পরিচয়ে যাদের সাথে মতবিনিময় করেছেন তাদের অতীত জানা দরকার ছিল। মতবিনিময় সভায় সাংবাদিক পরিচয়ে যারা ছিল তাদের মধ্যে একজন যুবলীগ ছাত্রলীগের পদধারী, আরেকজন কবিরাজ, একজন বাগমারা বাজারে ফুটপাতে গেঞ্জি বিক্রি করতো, একজন সরকারি চাকরিজীবী, কয়েকজন প্রবাস ফেরত, দুয়েকজন দেখলাম শহর থেকে ভাড়ায় এসেছে। যাদের কেউই দেশের প্রথমসারির জাতীয়, স্থানীয় পত্রিকায় নাই, তাদের শিক্ষাগত যোগ্যতাও নাই। তাদের শুধু ফেসবুক আইডি ছাড়া আর কিছু নাই। তাদের সাথে মতবিনিময় করে আমাদের এমপি সাহেব এলাকার জন্য কি করবেন তা আমার বোধগম্য নয়।

কথিত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়ের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবদলের নির্যাতিত নেতা শহীদ মজুমদার দুঃখ প্রকাশ করে মন্তব্যের ঘরে লিখেন, এই জয়ের পাশে যে কয়টা বসেছে খোঁজ নিলে দেখা যাবে সব কয়টা জয়ের মত আওয়ামীলীগ। এখন প্রশ্ন হচ্ছে এরা কি করে আজ বিএনপির নেতার সাথে বসে মিটিং করে। এইগুলো দেখলে মন চায় নেতার আশেপাশে থাকা লোকগুলো শুধু দল করুক আমরা আর সময় দিবো না দলকে

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email