শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শিক্ষক পেটানোর অভিযোগে সাবেক যুবদল নেতা রতি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে দক্ষিণকুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎তিনি ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ‎থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যুবদল নেতা বাজার কমিটির সভাপতি রতি মিয়া ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষককে মারধর করেন।

এ ঘটনায় শিক্ষক মোক্তার হোসেন তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে রতি মিয়াকে পুলিশ গ্রেপ্তা করে। ‎তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email