দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ছাত্রদল নেতা সৈকত আটক

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ছাত্রদল নেতা সৈকত মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ‎

‎শুক্রবার রাত ৯টার দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

‎আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছাত্রদল নেতা সৈকত মোল্লা (২৭)।

‎‎দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।

‎এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সৈকত নামের ওই যুবকের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাজিন উদ্ধার করা হয়, সৈকত বর্তমান পুলিশি হেফাজতে রয়েছে। অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email