জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক আটক

ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করায় মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত জনি ওই গ্রামের মো. মোস্তফার ছেলে।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, রাজাপুর ইউনিয়নের মোসলেহ উদ্দিন জনি নামে এক যুবক প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট দেয়ায় পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার স্যারের নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email