এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আসলে এক ছাত্রদল কর্মীকে উত্তপ্ত মন্তব্য করতে দেখা গেছে। তিনি বলেন, “তোদের ভাগ্য ভালো হাসিনা নাই, বাসায় যা।” তার পরিচয় অবশ্য জানা যায়নি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই নেতাকে হাত দিয়ে ইশারা করে বলতে শোনা যায়, “তোদের ভাগ্য ভালো হাসিনা নাই, বাসায় যা।” এরপর এক সাংবাদিক তাকে আন্দোলন সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, “কিছু বলার নাই ওরা মাদকআসক্ত,টিকটকার। টিকটকারদের নিয়ে কিছু বলার আছে? টিকটকার না হলে এরকম করে?” আন্দোলন যৌক্তিক কিনা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোন ভাবেই না।” প্রসঙ্গত, চলমান দুর্যোগ, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছিলেন রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পুলিশ তাদের বাধা দিলে ফেরত যেতে বাধ্য হন তারা। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সামনে উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা নাসির উদ্দীন নাসির শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। তবে ভিসি চত্বরে ওই অজ্ঞাত ছাত্রদল কর্মীর মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আসলে এক ছাত্রদল কর্মীকে উত্তপ্ত মন্তব্য করতে দেখা গেছে। তিনি বলেন, “তোদের ভাগ্য ভালো হাসিনা নাই, বাসায় যা।” তার পরিচয় অবশ্য জানা যায়নি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে ওই নেতাকে হাত দিয়ে ইশারা করে বলতে শোনা যায়, “তোদের ভাগ্য ভালো হাসিনা নাই, বাসায় যা।” এরপর এক সাংবাদিক তাকে আন্দোলন সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, “কিছু বলার নাই ওরা মাদকআসক্ত,টিকটকার। টিকটকারদের নিয়ে কিছু বলার আছে? টিকটকার না হলে এরকম করে?” আন্দোলন যৌক্তিক কিনা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোন ভাবেই না।”
প্রসঙ্গত, চলমান দুর্যোগ, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছিলেন রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পুলিশ তাদের বাধা দিলে ফেরত যেতে বাধ্য হন তারা। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সামনে উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা নাসির উদ্দীন নাসির শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। তবে ভিসি চত্বরে ওই অজ্ঞাত ছাত্রদল কর্মীর মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
