জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে যশোরের মণিরামপুর উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে বিএনপির এক দলীয় সভায় মাইক্রোফোন হাতে বক্তব্য দিতে দেখা যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আগামীকাল সকাল থেকে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা হবে। জামায়াতে ইসলামের কোনো কর্মীকে উপজেলার মাঠে পেলে হাত-পা ভেঙে হাসপাতালে পাঠাবো।’

এ বক্তব্যের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ভিডিওর নিচে মন্তব্য করেন উপজেলার ১১নম্বর চালুয়াহাটি ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি এনামুল হক। তিনি লেখেন, ‘ফ্যামিলি কার্ড কি মিন্টু ভাই তার বাপের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে জনগণকে দিচ্ছে? জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় সরকার এ সুবিধা দিচ্ছে। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই এই সুবিধা পাওয়ার নৈতিক অধিকার রয়েছে।’

অভিযোগ রয়েছে, ওই মন্তব্যের পরদিন ২০ থেকে ২৫ জনের একটি দল রাজগঞ্জ বাজারে এনামুল হকের শোরুমে প্রবেশ করে। সেখানে এনামুল হকসহ আরও একজনকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভিডিওতে দেওয়া বক্তব্য এবং পরদিনের হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য এবং প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email