জামায়াত-ছাত্রীসংস্থাকে জড়িয়ে মুতআ বিবাহ বিষয়ক ভুয়া বিবৃতি প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম সংবলিত ‘প্রয়োজনের তাগিদে মুতআ বিবাহের জন্য ইসলামী ছাত্রী সংস্থার বোনদের নিকট দ্বীনী ভাইদের খেদমত আঞ্জাম দেয়ার নির্দেশ প্রদান করতঃ অনুরোধ করা হলো।’ ধারা যুক্ত একটি বিবৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এরূপ কোনো বিবৃতি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সংগঠনটির নামে তৈরি একটি ভুয়া বিবৃতিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি জারি করার তারিখ হিসেবে ‘৫ অক্টোবর, ২০২০’ উল্লেখ করা হয়েছে৷

এ সূত্র ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রেও এ সম্পর্কে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

প্রচারিত বিবৃতিতে আরও লক্ষ্য করা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমানকে ২০২০ সালের ৫ অক্টোবর দলটির সেক্রেটারী জেনারেল হিসেবে উল্লেখ করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে () জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার ডা. শফিকুর রহমান প্রথমবার জামায়াতের নির্বাচিত হন। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি এখনও দলটির আমীরের দায়িত্ব পালন করছেন৷

আলোচিত বিবৃতিটির বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান যে প্রচারিত বিবৃতিটি সম্পূর্ণ ভুয়া৷

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে প্রচারিত বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে জড়িয়ে মুতআ বিবাহ বিষয়ক ধারাযুক্ত বিবৃতিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email