জামায়াত এমপির স্পা নেওয়ার দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘চট্টগ্রাম ১৫ আসনের জামায়াতের এমপি গুলশানে মেয়ে দিয়ে স্পা নেওয়ার সময় কট’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রাম ১৫ আসনের জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীর গুলশানে স্পা নেওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের স্বামীর স্পা নেওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘pardeep.kaur.dhillon’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১২ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে

পরবর্তীতে ওই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিওতে থাকা ব্যক্তি তার স্বামী।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের স্বামীর স্পা নেওয়ার ভিডিওকে চট্টগ্রাম ১৫ আসনের জামায়াতের এমপি দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email