জুয়ার আসর থেকে যুবদলের নেতাসহ গ্রেফতার ৮

নীলফামারীর ডিমলায় জুয়ার আসর থেকে যুবদলের নেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপরে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

এর আগে বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে উপজেলার শালহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার যুবদলের নেতার নাম শহিদুল ইসলাম। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলার বাবুরহাট এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

অন্যরা হলেন একই এলাকার সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬), শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), সালহাটি এলাকার লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২), দেলোয়ার হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা গ্রামের তালেব মোখছেদুর রহমান (৪০)।

পুলিশ জানায়, উপজেলার শালহাটি এলাকার একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় যুবদল নেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।

ওসি শওকত আলী সরকার বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email