এফডিসিতে নারীর সাথে বৃদ্ধের নাচের ভিডিওকে জামায়াতের নেতার বলে প্রচার

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ঢাকা মহানগর জামায়াতে ইসলামের নেতা ডা. সোবহান এক নারীর সাথে নাচছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। গত ২৯ জুলাই ‘Shawon Rahman’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, “ঢাকা মহানগর জামাত নেতা ডাক্তার সোবানের তরুণী নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত তুমি আমার চাঁদ আমি চাঁদের….”। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন–

https://www.boombd.com/fake-news/this-man-dancing-with-a-woman-is-not-a-jamaat-leader-32011

ফ্যাক্ট চেক: বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসির শিল্পী সমিতির নির্বাচন চলাকালে কলাকুশলীদের ভিতরে উপস্থিত এক বৃদ্ধের সাথে এক নারীর নাচের এই ভিডিওটি ধারণ করা হয়। আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘NCB News24’ নামে একটি ফেসবুক পেজে গত ৩০ জুন পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে লেখা থাকতে দেখা যায়, “এফডিসিতে ২০ বছরের তরুণী ৭০ বছরের বৃদ্ধের সাথে নাচছেন”। ফেসবুক পোস্টটি দেখুন–

https://www.boombd.com/fake-news/this-man-dancing-with-a-woman-is-not-a-jamaat-leader-32011

আরো সার্চ করে ‘Media Pulse বাংলা’ নামে আরেকটি ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টেও লেখা থাকতে দেখা যায়, “এফডিসিতে ২০ বছরের তরুণী ৭০ বছরের বৃদ্ধের সাথে নাচছেন”। ফেসবুক পোস্টটি দেখুন–

https://www.boombd.com/fake-news/this-man-dancing-with-a-woman-is-not-a-jamaat-leader-32011

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, গত ৪ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষ্যে এফডিসির কলাকুশলীরা নাচ-গানের সঙ্গে নির্বাচনের প্রচারণা চালান। অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এফডিসির কলাকুশলীদের ভিতরে এক বৃদ্ধের সাথে এক নারীর নাচের এই ভিডিওটি এফডিসি চত্ত্বরে নির্বাচনী প্রচারণা চলাকালে ধারণ করা হয়। সুতরাং এফডিসির কলাকুশলীদের নাচের ভিডিওকে জামায়াত নেতার নাচের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

https://www.boombd.com/fake-news/this-man-dancing-with-a-woman-is-not-a-jamaat-leader-32011

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email