‘প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ইউনিয়ন জামায়াতের আমির’ শিরোনামে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ইউনিয়ন জামায়াতের আমির” শিরোনামে দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ইউনিয়ন জামায়াতের আমির’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, ফটোকার্ডটিতে ব্যবহৃত ব্যক্তি হলেন আবরারুল হক আসিফ। তিনি ফেসবুকে দেওয়া

এক পোস্টে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত নন।

ফটোকার্ডটিতে আমার দেশের লোগো ও ১২ জানুয়ারি ২০২৬ তারিখ উল্লেখ থাকলেও ওই দিনে পত্রিকাটির ফেসবুক পেজওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি, ফটোকার্ডটির শিরোনামের ফন্টও আমার দেশের প্রচলিত ফটোকার্ডের ফন্টের সঙ্গে মেলে না।

ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি ২০২৩ সালের ১৫ নভেম্বর ‘Abrarul Haque Asif’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ছবির সঙ্গে মেলে। তবে, ছবির ব্যক্তি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত নন।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

প্রবাসীর স্ত্রী নিয়ে ইউনিয়ন জামায়াতের আমীর উধাও দাবিতে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ইউনিয়ন জামায়াতের আমির” শিরোনামে দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।  একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।  ফ্যাক্টচেক  রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রবাসীর স্ত্রী … পড়তে থাকুনপ্রবাসীর স্ত্রী নিয়ে ইউনিয়ন জামায়াতের আমীর উধাও দাবিতে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email