জামায়াতকে নিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘জামায়াতের কেউ ধ’র্ষণ করে না, কেউ করে থাকলেও সেটা বদ-জ্বীনের আছড়ে কারনে করে!’ শীর্ষক মন্তব্যটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবির করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন : এখানে এখানেএখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি করেননি ব্যারিস্টার শাহরিয়ার কবির। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

Gupto TV পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘জামায়াতের কেউ ধ’র্ষণ করে না, কেউ করে থাকলেও সেটা বদ-জ্বীনের আছড়ে কারনে করে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email