আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও

আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষের পর আহতদের হাসপাতালে দেখতে গিয়ে আটকে পড়েছেন জবি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইসহ বেশ কয়েজন শিক্ষক। এ সময় প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকে রয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. বিলাল হুসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আহতদের দেখতে এসে প্রায় ৪০ জন হাসপাতালে আটকা পড়েছি। বাহিরে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীর হামলা চালাচ্ছে, তাই আমরা হাসপাতালের রান্না ঘরে আশ্রয় নিয়েছি, আমরা উদ্ধারের আকুতি জানাচ্ছি।’

এর আগে জবির এই অধ্যাপক আটকে পড়ার বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দেখতে এসে সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।’

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়ে জকসুর, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ড. ওমর ফারুক সহ কয়েকজন শিক্ষক।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email