ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসায়-ই-আলিয়ায় ছাত্রশিবিরের প্রবেশে বাধা দিতে রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর পূর্বঘোষণা অনুযায়ী, হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী’ ও ছাত্রশিবিরের নেতারা সম্মিলিতভাবে আবাসিক হলে উঠতে যাওয়ার পথে বকশীবাজার রোডে এ ব্যারিকেড দেওয়া হয়।

একই সময়ে মাদ্রাসার ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, ব্যারিকেডের কারণে বকশীবাজার রোড দিয়ে কোনো যানবাহন মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে পারছে না। তবে মাদ্রাসা থেকে যানবাহন বের হতে পারছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email