ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালানো বিএনপি নেতা বেল্লাল হোসেন মৃধাকে আটক করে পুলিশ।
গতকাল শনিবার (১৪ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুরে বরিশাল গেট নামের একটি হাইওয়ে রেস্টুরেন্ট থেকে বাসযাত্রীদের ব্যাগ কাটা ও ব্রিফকেস পাল্টানোর অভিযোগে তাকে আটক করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বেল্লাল মৃধাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
আটক বেল্লাল হোসেন মৃধার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামে। তিনি ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইতোমধ্যে এলাকায় প্রচারণাও শুরু করেছেন।
