যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি বাদরু এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান

মোরতাজুল করিম বাদরু

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি খোন্দকার মোরতাজুল করিমকে (বাদরু) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান করেছে সরকার।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে দুবছরের জন্য নিয়োগের তথ্য জানায়।

বাদরুর বাড়ি কুমিল্লা জেলার বরুড়ায়। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি। ওই সময় যুবদলের সভাপতি ছিলেন সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক ছিলেন সুলতান সালাহউদ্দিন টুকু। বাদরু ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন চাইলেও দলের তরফে তখন সায় মেলেনি।

মোরতাজুল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।এরপর কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে ছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন যুবদলের রাজনীতিতে ছিলেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email