মদ্যপ অবস্থায় কৃষক দল সভাপতির নাচের ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি সামাজিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বারেক শেখ নাচগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ালে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার।

খোঁজ নিয়ে জানা যায়, ৬ আগস্ট রাতে কুকুটিয়া ইউনিয়নের সুরুদীয়া গ্রামে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে কৃষক দলের নেতা বারেক শেখ মদ্যপ অবস্থায় নর্তকী নিয়ে নাচগান করেন। পরে বাকের শেখের বেপরোয়া নাচগান ও নর্তকী নিয়ে টাকা উড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নর্তকী নিয়ে নাচগান করে বারেক শেখ বিতর্কের সৃষ্টি করেছে। এই বয়সে তার এ ধরণের কর্মকাণ্ডে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বারেক শেখের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতির বরাত দিয়ে বলেন, ওই সময় তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলার সভাপতির সাথে কথা বলেন।

শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহ আলমের কাছে জানতে চাইলে, তিনি এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email