ভোলার দৌলতখানে ছাত্রদল নেতাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও হাওলাদার বাড়ির সামছুদ্দিনের ছেলে মো. শাকিল হাওলাদার (২৪), একই উপজেলার মধ্য জয়নগর এলাকার আজাহার আলী শিকদার বাড়ীর মাওলানা মহিউদ্দিনের ছেলে জাবের (২৪) ও নুর উদ্দিনের ছেলে জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের ছিদ্দিকের ছেলে সাব্বির (১৯) ও মৃত ফারুক মাঝির ছেলে রাসেল (২৫)। শাকিল হাওলাদারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ছাত্রদল নেতা শাকিল হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শাকিল হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছাত্রদলের আহ্বায়ক হওয়ার পর থেকে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। আজ বিকেলে তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।
দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়…
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন…
নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ…
