ইজারা ছাড়াই বাজারের খাস কালেকশনের টাকা তুলছেন বিএনপির সাবেক সভাপতি

ইদ্রিছ হায়দার নয়ন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট বাজারে ইজারা ছাড়াই খাস কালেকশনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইদ্রিছ হায়দার নয়নের বিরুদ্ধে। তিনি বড়উঠান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত রোববার থেকে তিনি লোকজন নিয়ে প্রকাশ্যে এই টাকা আদায় করছেন।

জুলধা ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইজারাবিহীন ফকিরনীর হাট বাজারের খাস কালেকশন আদায় করে আসছে ভূমি অফিস। আদায় করা অর্থ রশিদের মাধ্যমে সরকারি প্রক্রিয়ায় কোষাগারে জমা দেওয়া হয়।

কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোহাম্মদ রাশেদের নির্দেশের পর ভূমি অফিস খাস কালেকশন আদায় বন্ধ রাখে বলে সূত্রটি জানিয়েছে। এরপর থেকে ইদ্রিছ হায়দার নয়ন বাজার থেকে খাস কালেকশনের টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ইদ্রিছ হায়দার নয়নের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একটু ঝামেলায় আছি, এ বিষয়ে পরে কথা বলব।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জুলধা ইউনিয়ন ভূমি সহকারী অরুণ বড়ুয়া বলেন, ‘গত রোববার বাজারে খাস কালেকশনের টাকা আদায় করতে গেলে বিএনপি নেতা ইদ্রিছ হায়দার নয়ন আমাদের অফিসের কর্মচারীকে বারণ করেন। তিনি জানান, উপজেলা প্রশাসন থেকে তিনি বাজারের খাস কালেকশন আদায়ের দায়িত্ব পেয়েছেন। এরপরই সার্টিফিকেট সহকারী রাশেদও খাস কালেকশন বন্ধ রাখার নির্দেশ দেন।’

তবে ইদ্রিছ হায়দার নয়নকে খাস কালেকশন আদায়ের কোনো নির্দেশনা বা দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোহাম্মদ রাশেদ। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আপনারা ইউএনওর সঙ্গে কথা বলেন।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিখা সিংহ উপপ্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম সার্টিফিকেট সহকারী রাশেদ পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে রাশেদ একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন।

জানা গেছে, মাসে ২০ হাজার টাকার বিনিময়ে ইদ্রিছ হায়দার নয়ন সার্টিফিকেট সহকারী মোহাম্মদ রাশেদের কাছ থেকে মৌখিকভাবে বাজারটির দায়িত্ব নিয়েছেন। তবে উপজেলা প্রশাসন বা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে এ দায়িত্ব পালনের কোনো লিখিত বৈধ কাগজপত্র দেওয়া হয়নি।

বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজার থেকে আদায় করা অর্থ সরকারি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

ছোট বোন নার্গিস সুলতানা জানান, ওই বাড়িটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তার বড় বোনের। আর চতুর্থ তলা তার নিজের। ছাদে সেমিপাকা টিনশেডের দুটি কক্ষ তৈরি করে সেখানে স্ত্রী সাদিয়া আক্তার শম্পাকে নিয়ে থাকতেন ফখরুল হাসান ফরহাদ। ফরহাদ পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ মারা গেছেন। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা ১৭তম দিনে গড়িয়েছে। এর মধ্যে বুধবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক কার্যক্

ঢাকার ধামরাইয়ে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর সিদ্দিক নেত্রকোনা জেলার বাসিন্দা…

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email