ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ফরিদপুর সদরে ইউপি চেয়ারম্যানের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলুর অভিযোগ, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের পাশে গজারিয়া বাজারে তার কেনা কিছু জমি রয়েছে। জমিটি নিয়ে পাশের শরিকদের সঙ্গে সীমানা নিয়ে জটিলতা ছিল। এ নিয়ে সালিশ বৈঠক হলে পাশর্^বর্তী জমির মালিক তার জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলে। এ জন্য তাকে কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই জায়গাটি জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দোকান ঘর উত্তোলন করা হচ্ছে। বর্তমানে বিএনপি নেতা নুরু মণ্ডলের সহযোগিতায় আজিজুল মণ্ডল, বজলু মণ্ডল বেশ কয়েকটি দোকান ঘর উত্তোলন করছেন।

এ বিষয়ে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মণ্ডল জানান, তিনি কোনো দখলের সঙ্গে নেই।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email