শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, “স্কুল কলেজে জাতীয় সংগীত না গাওয়ার আহ্বান-সাবেক শিবির সভাপতি”
বিএনপিপন্থী গ্রুপ এবং প্রোফাইলে উক্ত দাবিতে পোস্ট করা হচ্ছে।
প্রচারিত পোস্ট দেখুন এখানে https://www.facebook.com/share/p/1JEjyQ9eVe/
আর্কাইভ https://archive.ph/a4WyZ
ফটোকার্ডটি লক্ষ্য করলে কিছু অসংগতি লক্ষ্য করা যায়, প্রথমত ফটোকার্ডে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এর ছবি কিন্তু নিচে লেখা হয়েছে সাবেক শিবির সভাপতি।
যাচাইয়ে জানা যায়, নুরুল ইসলাম সাদ্দাম কে নিয়ে যমুনা টিভি এমন কোন সংবাদ প্রকাশ করেনি এবং নুরুল ইসলাম সাদ্দাম ও এমন কোন মন্তব্য করেনি।
তাছাড়া যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন ও লেখার ফন্টের কোন মিল নেই।
সুতরাং, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email