সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, “পাড়া মহল্লায় জামাতের মহিলা শাখার প্রচার করবে প্রথম প্রশ্ন করা হবে কোথায় ভোট দিয়েছিলেন।”
ফটোকার্ডটিতে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে নয়া দিগন্তকে।
বিএনপিপন্থী পেজ কাঠের কেল্লা থেকে এমন দাবি প্রচার করা হচ্ছে যা বিএনপি ও আওয়ামীপন্থী পেজ এবং প্রোফাইল থেকে শেয়ার করা হচ্ছে।
দেখুন এখানে https://www.facebook.com/share/p/1CmAaASfYs/
আর্কাইভ https://archive.ph/5hG5M
উল্লেখিত তথ্যসূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করেও নয়া দিগন্তের ওয়েবসাইটে কিংবা ফেসবুকে এমন কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে সময় টিভির ৩০ ডিসেম্বর ২০২২ এ প্রকাশিত একটি প্রতিবেদন (https://shorturl.at/Ac3Ca) পাওয়া যায়। যেখানে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ফটোকার্ডের মিল রয়েছে।কিন্তু সেই ঘটনার সাথে দাবিকৃত ঘটনার কোন মিল বা যোগসূত্র নেই।
