টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্রদলের সহসভাপতি রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আখিল আহমেদের বিরুদ্ধে ক্যাম্পাস সাংবাদিকের পরে যাওয়া মানিব্যাগ চুরি করার অভিযোগ উঠেছে। হলের সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সুজন চন্দ্র দাশ গত ২৫ জানুয়ারি জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে গেলে অসাবধানতাবশত তার মানিব্যাগটি পকেট থেকে পড়ে যায়। পরে তিনি মানিব্যাগটি খুঁজে না পেয়ে আশপাশের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের সহসভাপতি মো. আখিল আহমেদের কাছে মানিব্যাগটির বিষয়ে জানতে চাইলে তিনি মানিব্যাগ পাওয়ার কথা অস্বীকার করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি হল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মো. আখিল আহমেদ মানিব্যাগটি তুলে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর চাপ প্রয়োগ করলে তিনি মানিব্যাগটি ফেরত দেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. আখিল আহমেদ বলেন, ‘আমি মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছি পরে ভাইকে আর দেই নাই। একদিন পরে দিয়ে দিছি।’
