বরিশালের হিজলা উপজেলায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর হিজলা ক্যাম্প শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোররাত ৩টার দিকে মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ সদস্যর একটি দল চর কুশরিয়া গ্রামে অভিযান চালায়।

এ সময় ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল, তিনটি মোবাইল উদ্ধার করা হয়। আটক করা হয় যুবদল নেতা মোস্তফা সিকদারকে। পরে তাকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোস্তফা সিকদার (৫০) উপজেলার চর কুশরিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান সিকদারের ছেলে। তিনি হিজলা-গৌরব্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ মামলা করবে। মামলার প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email