স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় সমর্থকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থীসহ সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এই শোকজ দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি  নিশ্চিত করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

নোটিশ প্রাপ্তরা হলেন, বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির। পৃথক তিনটি নোটির একটি বিএনপির প্রার্থীকে, অপর একটিতে তার পাঁচ কর্মী এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল

আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নোটিশ প্রাপ্তদের সংশ্লিষ্ট দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে কারণ দর্শানোর নোটিশ জারী করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘শুক্রবার নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email