জামায়াতের নারী পোলিং অ্যাজেন্টদের প্রোগ্রামে বিএনপির হামলা

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল আনোয়ারের বাড়িতে এ প্রোগ্রাম ছিল। সেই বাসার ভেতরে ঢুকে বিএনপি নেতারা হামলা করে। এতে রেবেকা বেগম নামে জামায়াতের এক নারী কর্মীর মাথা ফেটে যায়।

কড়াইলে জামায়াতের নারী পোলিং অ্যাজেন্টদের নিয়ে আয়োজিত প্রোগ্রামে বিএনপির সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কড়াইলে এ ঘটনা ঘটে।

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল আনোয়ারের বাড়িতে এ প্রোগ্রাম ছিল। সেই বাসার ভেতরে ঢুকে তারা হামলা করে। এতে রেবেকা বেগম নামে জামায়াতের এক নারী কর্মীর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি। এছাড়া শাহানা আক্তার ও মীমসহ আরো কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন।

বিএনপির কড়াইল ইউনিট সভাপতি খাইরুলের নেতৃত্বে হামলায় অংশ নেন স্বেচ্ছাসেবক দলের গিয়াসউদ্দিন, মহিলা দলের নেত্রী রোকেয়া-স্বামী যুবদল নেতা শাহজাহান, মহিলা দল নেত্রী বিউটি, ছাত্রদল নেতা রাজন, যুবদল নেতা রুহুল আমীন, যুবদল নেতা সাইদসহ প্রায় ১০০ জন বিএনপির নেতাকর্মী।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email