ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ইমারত নির্মাণ কমিটিতে নাম অন্তর্ভুক্ত না করায় পৌর নির্বাহী প্রকৌশলীকে শাসিয়েছেন বিএনপি নেতা। পৌর ভবনে প্রকৌশলীর কক্ষে ঘটনাটি ঘটে। এর একটি ভিডিও রবিবার সমাজমাধ্যমে ভাইরাল হয়। পৌরসভা সূত্র জানায়, ইমরাত নির্মাণ কমিটি তালিকা চূড়ান্তকরণ প্রক্রিয়া চলাকালে ২৮ জানুয়ারি জেলা বিএনপির কয়েকজন নেতা নির্বাহী প্রকৌশলী কাউার আহমেদের কক্ষে যান। একপর্যায়ে মিজানুর রহমান বলেন, ৫ আগস্টের পর আমরা শেল্টার না দিলে লাথি দিয়ে বের করে দিত। আমাদের কারণে এখনো চেয়ারে আছেন। মিজানুর রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য ভিডিও কাটিং করে কে বা কারা পোস্ট করেছে। প্রকৌশলী কাউসার আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। পৌর এলাকার ইমারত নির্মাণ কমিটিতে তার নাম অন্তর্ভুক্তির জন্য চাপ দেওয়া হচ্ছিল।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email