লালমনিরহাটে ছাত্রশিবিরের ৫ কর্মীকে ডেকে নিয়ে হামলা করলো যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা

রোববার ২২ মার্চ রাত ৮ টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্র শিবিরের কর্মী মোঃ সাকিবকে চায়ের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে মারাত্মকভাবে আহত করে।

পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তার খোঁজ নেওয়ার জন্য মেডিকেলে যাওয়ার পথে তাদের প্রতি আবারো যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা হামলা করে। হামলার শিকার হয়ে। তারা মারাত্মক আহত হয়েছে। অপরদিকে পাটগ্রাম থানা পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে আহত শিবির কর্মীকে পাটগ্রাম মেডিকেল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এরপর তার পিতাসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এছাড়াও থানায় যারা মামলা করতে যান। তাদেরকেও গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে পরিবেশ শান্ত রাখার জন্য সকলের কাঙ্খিত এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। সেই সাথে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত ৫ জন শিবিরের নেতাকর্মীর মুক্তির দাবি করেন এবং এই নির্মম আক্রমণের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছে।

সোমবার ২৩ মার্চ লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু ও সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে। অবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email