Category: হামলা / সংঘর্ষ

ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা ছাত্রদল নেতা–কর্মীদের, নিয়ে গেলেন সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালিয়ে টেবিল ও কাচের গ্লাস ভেঙে ফেলা হয়। .....

মসজিদে শিশুকে চড়, প্রতিবাদ করায় যুবদল নেতার নেতৃত্বে হামলা-লুটপাট-শ্লীলতাহানি

পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদে ইফতার বিতরণকালে শিশুকে চড় মারার প্রতিবাদ করায় যুবদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন, যার মধ্যে .....

সাংবাদিককে কোপানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক এনামুল খন্দকারকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপি নেতা মেহেদী হাসান পলাশের বিরুদ্ধে। সোমবার বিকেলে মধুখালী পৌরসভার মুজাফফর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এনামুল মধুখালী .....

বাগমারায় ভিজিএফের চাল নিতে আসা ভ্যানচালককে বিএনপি নেতার মারধরের ভিডিও ফেসবুকে

রাজশাহীর বাগমারা উপজেলায় ভিজিএফ চাল নিতে আসা এক ভ্যানচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাগমারার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিককে ওই ভ্যানচালকের গায়ে হাত তুলতে দেখা .....

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার দায়িত্বরত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ .....

নাইক্ষ্যংছড়িতে চাল বিতরণে ছাত্রদল নেতার বিশৃঙ্খলা, হুমকির অভিযোগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে চাল বিতরণের সময় উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও ইউনিয়ন পরিষদের প্রশাসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী .....

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কথা কাটাকাটির জেরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে চারজন আহতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা .....

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার .....

জামায়াতের নারী কর্মীদের ইফতারে বিএনপির বাধা, সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ সদরে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিল ও তালিমে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ .....

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, দুই মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক

ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের .....

ইফতার বিতরণে বাধা, শ্রমিক দল নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগের অভিযোগে ইউনিয়ন শ্রমিক দল নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত .....

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক কালাম তালুকদারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর .....

মস‌জি‌দ ক‌মি‌টি নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন হাসপাতালে

ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার পল্লীতে মসজিদের কমিটি গঠন নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জা‌নিয়েছে, জালিয়াপাড়া মসজিদ কমিটির .....

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করায় র‍্যাবের ওপর হামলা, বাইকে আগুন

কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নাজিরপাড়া মাঠের একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তারের .....

বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শীতলক্ষ্যা নদী ঘেঁষা বালুর ঘাটের লোড-আনলোডের ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার .....