Victim: বিএনপি

লীগ পুনর্বাসন ও দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপির এমপির বিরুদ্ধে

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। আর এসব নিয়ে কথা বললেই মামলা, বহিষ্কার করে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন নিজ দলের নেতাকর্মীদের। .....

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক .....

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা .....

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ বণ্টনে অনিয়ম এবং দলীয় নেতা-কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ .....

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরার শালিখা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনার্থে সংঘাতের দৃশ্য ভিডিও করার সময় হামলার শিকার হয়েছেন ‘দৈনিক গ্রামের কাগজ’ ও .....

সার ব্যবসায় না থেকেও ডিলারশিপে ছাত্রদল সম্পাদক, বঞ্চিত বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

আগে কখনো সার ব্যবসা বা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও সাতক্ষীরা পৌরসভায় সার ডিলারশিপ পেয়েছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ অর্ঘ্যের প্রতিষ্ঠান ‘অর্ঘ্য ইন্টারন্যাশনাল’। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের .....

আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটায় মাটির ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর .....

ফেনীতে বিএনপি নেতার ওপর হামলা, আটক তাঁতি দল নেতা

ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা কামাল উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেনী পৌর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মো. মোকসেদকে .....

সিলেটে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা .....

বরাদ্দের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে .....

আগের ওসি গেছেন যেই পথে, আপনিও যাবেন সেই পথে—বলে ওসিকে বিএনপি নেতার হুমকি

শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। ওই ওসির কক্ষে বসে হুমকি দেওয়ার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে .....

নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক .....

দেবিদ্বারে বিএনপির দলীয় নেতাকে লাঞ্ছিত করায় জেলা যুগ্ম আহ্বায়ককে শোকজ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীর বিরুদ্ধে। এই অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের .....

আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা .....

মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত-সংলগ্ন চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা .....