কুষ্টিয়ায় বালুঘাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, একজনকে হাতুড়িপেটা

কুষ্টিয়ার কুমারখালিতে গড়াই নদের একটি বালুঘাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম (৩২) আহত হন। অভিযোগ, হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করার পাশাপাশি শটগানের গুলিও ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে বিএনপি’র দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে গভীর রাতে পাঁচ ছয়টি মোটরসাইকেলে করে ১০-১২ জন ক্যাডার বিএনপি নেতা শেখ সাদীর সমর্থক রফিকুল ইসলামকে হাতুড়িপেটা করে। এতে তিনি মারাত্মক জখম হন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরিফুলের গ্রামের বাড়িতেও হামলা চালায়। আরিফুলকে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বিএনপির দুপক্ষের কোনো নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে হামলাকারীদের আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত আরিফুলের পক্ষে মামলা দেওয়া হলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

কুষ্টিয়ার কুমারখালিতে গড়াই নদের একটি বালুঘাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম (৩২) আহত হন। অভিযোগ, হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করার পাশাপাশি শটগানের গুলিও ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে বিএনপি’র দু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে গভীর

রাতে পাঁচ ছয়টি মোটরসাইকেলে করে ১০-১২ জন ক্যাডার বিএনপি নেতা শেখ সাদীর সমর্থক রফিকুল ইসলামকে হাতুড়িপেটা করে। এতে তিনি মারাত্মক জখম হন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা কয়েক রাউন্ড শটগানের গুলি

ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরিফুলের গ্রামের বাড়িতেও হামলা চালায়। আরিফুলকে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে হামলাকারীদের আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।

কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত আরিফুলের পক্ষে মামলা দেওয়া হলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email