Newspaper: জাগো নিউজ

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবদল কর্মি .....

চাঁদাবাজি মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ৩

নেত্রকোনার দুর্গাপুরে চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা .....

‘সমন্বয়ক কও, শিবির কও, প্রেসিডেন্ট-সেক্রেটারি কও সব জায়গায় যাবে’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী নেতা আবু সাঈদ রনির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সম্প্রতি জাগো নিউজেরহাতে এসেছে। অভিযুক্ত আবু সাঈদ রনি রাষ্ট্রবিজ্ঞান .....

স্ত্রীর মামলায় কারাগারে বিএনপি নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় নিয়ামত হোসেন পারভেজ নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাকে উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপাড়া .....

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে ঈশ্বরদীর পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার পালিদহা এলাকা থেকে .....

চালককে ছাত্রদল নেতার মারধর, দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মোটরশ্রমিকেরা। বাসচালককে মারধর ও কাউন্টারে হামলাকে কেন্দ্র করে তারা বাস চলাচল বন্ধা রাখে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে শ্রমিকেরা .....

কালভার্ট বন্ধ করে বিএনপি নেতার বাড়ি নির্মাণ, হুমকিতে ৫০০ বিঘা জমি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য কাগারচর বালুয়াকান্দা এলাকায় সরকারি ড্রেনেজ ব্যবস্থার কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় ৫০০ .....

বগুড়ার পশুর হাটে বিএনপি সিন্ডিকেটের দাপট

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার কোরবানির পশুর হাটগুলো এখন শুধু পশু বেচাকেনার কেন্দ্র নয়, হয়ে উঠেছে রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কোটি টাকার অর্থনৈতিক হিসাবের জায়গা। জেলার বড় বড় .....

এবার অর্থ আত্মসাৎ-বাড়ি দখল চেষ্টার অভিযোগ সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে

জোরপূর্বক দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে হেনস্তা-প্রাণনাশের হুমকির অভিযোগের পর এবার বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজার বিরুদ্ধে। ‎ ‎জানা যায়, গত .....

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ আরাফাত রহমান অভি (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ওই .....

আদালতে আইনজীবীকে মারধর বিএনপি নেতার, তদন্তের নির্দেশ

চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর চীফ জুডিসিয়াল .....

বিএনপি নেতার হামলায় হাসপাতালে কাতরাচ্ছেন নারী

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় এক নারীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭ .....

চাঁদা না দেওয়ায় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হকারকে বেধড়ক মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালাউদ্দিন নারায়ণগঞ্জ .....

বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রলপাম্পে জ্বালানি নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় ‘রায়হান ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। .....

ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের সামনে ব্যানারে ছবি ও নাম না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় নাসিক ৫ নম্বর .....