Newspaper: আমার দেশ

ফতুল্লায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন—আব্দুল্লাহ সাগর, আরমনা ও .....

অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি ও ছিনতাই, কুমিল্লায় ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার

কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় এক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মহানগর ছাত্রদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের .....

যুবদল নেতার বিরুদ্ধে চালের ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যুবদল নেতার বিরুদ্ধে চালের ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৈয়বুর রহমান মাতাব্বর (৪৫) পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। ভুক্তভোগী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার .....

জাতীয়করণ বাণিজ্যে ১৭ লাখ টাকা আত্মসাৎ দুই শিক্ষকের

পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ফ্যাসিবাদী সরকারের দোসররা বিএনপি নেতাদের কাঁধে ভর করে এখনো বহাল তবিয়তে রয়েছেন। শুধু তাই নয়, বিএনপির অভ্যন্তরীণ .....

সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার নয়টি ইউনিয়নে ডিলার নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নয়জনের নামের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। .....

বাঁশখালীতে রাতের আঁধারে বিএনপি নেতা পরিচয়ে মার্কেট দখলের অভিযোগ

রাতের আঁধারে বিএনপি নেতা পরিচয়ে মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানের মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের প্রেমবাজারে এই ঘটনা ঘটে। রোববার এ ঘটনায় বিএনপি নেতা পরিচয়দানকারী গিয়াস উদ্দিনকে প্রধান .....

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। .....

দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর যুবদল নেতার হামলা

চট্টগ্রামের পটিয়ায় মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড .....

ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে দৌলতখান দক্ষিণ বাজার .....

আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড়

চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর অবস্থান নিয়ে যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল, তার নতুন সত্যতা মিলল। এতদিন এই বিষয়ে নানামুখী .....

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

নিত্যপণ্যের বাড়তি দামের চাপে স্বস্তি নেই সাধারণ মানুষের। রাজধানীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে। একই সঙ্গে ডিম, মাছ, মুরগি, আটা, ময়দা ও ভোজ্যতেলের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। .....

জলমহাল ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ‘বিল মাকসা’ জলমহালের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় এ .....

প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, বহিষ্কার ছাত্রদল নেতা

কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কোটালীপাড়ার .....

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা .....

মাদারগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই। আপনাদের পা ধরি, আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ .....